Homeআলোচনা সভাছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

আজিজুল ইসলাম, খুলনা।

জুলাই ও আগস্ট ২০২৪, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণ সভা গত ২৮ নভেম্বর সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রূপসার মানুষ আহত ও নিহত হয়েছিল, তাদের পরিবারের সদস্যগণকে উপজেলা প্রশাসন ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শাহিন আকতার শেখ, রূপসা থানা (ভারপ্রাপ্ত) ওসি মো. মনিরুল ইসলাম । প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন- সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী কর্মকর্তা মো. রাসেল, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা অনিন্দ কুমার দাস, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, রূপসা পল্লী বিদ্যুৎ এজিএম মো. এ হালিম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আক্তার, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল গাজী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ মন্ডল, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আ: সালাম, আইচগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়রাম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়রাম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, নৈহাটী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, টিএসবি ইউনিয়নের ভাপ্রাপ্ত চেয়রাম্যান মো. আসাফুর রহমান মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামী যুগ্ম সম্পাদক ডাঃ মো. রেজাউল কবির খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, খুলনা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো. আল শাহরিয়ার, রূপসা কলেজ ছাত্র প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রাজু, শহিদুল আলম জিহাদ, তরিকুল ইসলাম সহ রূপসার গণমাধ্যমকর্মী গন উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদের স্মরণে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments