Homeপর্যটনটানা তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটকসহ বনরক্ষীরা...

টানা তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটকসহ বনরক্ষীরা সাঁতার কাটতে দেখলো তিনটি বাঘকে

মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ-
বন্যপ্রানী ও মৎস্য সম্পদের প্রজননের জন্য টানা তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটকসহ বনরক্ষীরা সাঁতার কাটতে দেখলো তিনটি বাঘকে। সাম্পান ও ক্রাউন নামের বিলাশবহুল দুইটি ক্রৃুজারের দেশী-বিদেশী পর্যটকরা শনি ও রবিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা ও কচিখালি এলাকার নদীতে দুইটি বাঘকে সাঁতার কাটতে দেখেন। রবিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলিবান্দা এলাকায় আরো একটি বাঘকে নদী সাঁতরে পার হতে দেখেন বনরক্ষীরা। সুন্দরবনে নদী সাঁতরে পার হওয়া তিনটি বাঘের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। রবিবার রাতে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বন্যপ্রানী ও মৎস্য সম্পদের প্রজনন মৌসুমে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার (১লা সেপ্টেম্বর) থেকে সুন্দরবন পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। পর্যটন মৌসুমের শুরুতে সুন্দরবনে ভ্রমন করতে আসা ক্রাউন নামের বিলাশবহুল ক্রৃুজারের দেশী-বিদেশী পর্যটকেরা শনিবার (২সেপ্টেম্বর) দুপুরের সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি এলাকার নদী সাঁতরে পার হতে দেখেন একটি বাঘকে। আর রবিবার সকালে শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় সাঁতরে নদী পার হতে দেখেন সাম্পান নামের বিলাশবহুল অপর একটি ক্রৃুজারের পর্যটকেরা। রবিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলিবান্দা এলাকায় আরো একটি বাঘকে নদী সাঁতরে পার হতে দেখার দুর্লভ সুযোগ পায় বনরক্ষীরা। খুব কাছ থেকে দেখা তিনটি বাঘের নদী সাঁতরে পার হবার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের পর তা ভাইরাল হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা। এর আগে ৮আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে দেখা মিলে একটি বাঘের। বিশাল বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এ সময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments