Homeদুর্ঘটনাডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮.৫০ টায় উপজেলার টিএন্ডটি রোড সংলগ্ন মের্সাস বক্কর এন্ড সন্স এর মিনি পেট্টোল পাম্পে। খবর পেয়ে ডিমলা, ডোমার, নীলফামারীর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিনঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আনেন। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার।
স্থানীয় সুত্রে জানায় যায়, টিএন্ডটি রোডে বক্কর এন্ড সন্স এর স্বত্বাধীকারী আবু বক্কর সিদ্দিক মিনি পাম্প বসিয়ে পেট্রোল, অকটেন, ডিজেল, সয়াবিন তেল, অটোরিক্সা ব্যাটারী, এসিড, ষ্টেশনারী বিক্রি করে। মিনি পেট্টেল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা দেখে প্রত্যক্ষদর্শীরা আগুন নেভানোর চেষ্টা করে ।
মের্সাস বক্কর এন্ড সন্স একই ছাদের নিচে বিভিন্ন ধরনের ব্যবসা করে আসছিল। অগ্নিকান্ডে পুড়ে গেছে বক্কর এন্ড সন্স ব্যবসা প্রতিষ্ঠানে থাকা  পেট্রোল, অকটেন, ডিজেল, সয়াবিন তেল, অটোরিক্সা, ব্যাটারী, এসিড, ষ্টেশনারী মালামালসহ অন্যান্য মালামাল। তবে অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এসময় শ্রাবন (১৮) নামে কর্মচারী আগুনে দগ্ধ হয় । তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নীলফামারী জেলার অতিরিক্ত উপসহকারী পরিচালক সহিদুল ইসলাম বলেন, ডিমলা টিএন্ডটি রোডে মের্সাস বক্কর এন্ড সন্স বিভিন্ন ভ্যারাইটিস মালামাল, ব্যাটারী, এসিড পানি, তেল বিক্রি করত আগুনের সংবাদ পেয়ে ডিমলা ফায়ার ষ্টেশনের একটি ইউনিট, ডোমার উপজেলার দুইটি ইউনিট ও নীলফামারী থেকে একটি ইউনিট মোট চারটি ইউনিট দূর্ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, মিনি পেট্টোল পাম্পে আগুনের ঘটনাটি পরিদর্শন করেছি। পেট্টোলিয়াম কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়া মিনি প্রেট্টোল পাম্প চালানো নিষেধ। বিষয়টা অবজ্ঞা করে বেশকিছু ব্যক্তি মিনি পেট্টোল পাম্প চালাছে অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হবে যাতে এধরনে দূর্ঘটনা আর না ঘটে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments