Homeআলোচনা সভাড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ‘স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’র সহকারী অধ্যাপক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক দপ্তর সম্পাদক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিজেএফডির সভাপতি মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দিদারুল আলম, এম এস দোহা, সালাহউদ্দিন জসিম, কামরুজ্জামান বাবলু, সায়ীদ আবদুল মালিক, নিজাম উদ্দিন দরবেশ, মনির আহমাদ জারিফ, মোহাম্মদ মাসুদ, আবু সুফিয়ান রতন, এ এফ এম রাসেল পাটোয়ারী, নার্গিস জুঁই, আহমেদ আজম, ইমরান মাহফুজ, শাহাদাত হোসেন রাকিব, হাবিবুর রহমান বাবু, এ কে সালমান ও আশিকুর রহমান।
সভায় ড. ইমরান আনসারী, যিনি কুমিল্লা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ছিলেন, সংগঠনের বর্তমান সদস্যদের সঙ্গে গভীর আলোচনায় অংশ নেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকতার নানা দিক, ফেলোশিপ প্রাপ্তি, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণমূলক প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, “সাংবাদিকতায় টিকে থাকতে হলে আমাদের জ্ঞান, তথ্য ও যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।” এছাড়াও তিনি সংগঠনের পাশে থেকে সদস্যদের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সদস্যরা সভায় পেশাগত বিভিন্ন জিজ্ঞাসা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। সভাটি শেষ হয় কৃতজ্ঞতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments