ময়মনসিংহের তারাকান্দায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রির অসদুপায় অবলম্বন করার অভিযোগ উঠেছে।
প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরও কমছেনা তাদের দৌরাত্ম্য।
মাপে কম দেওয়ার অপরাধে তারাকান্দায় ফিলিং স্টেশন গুলোকে জরিমানা করা পরেও কিছুদিন পর থেকে আবারও জ্বালানী তেল চুরি শুরু হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
যানবাহনে পেট্রোল পাম্প গুলোতে জ্বালানী তেল ভর্তি করার জন্য যে মেশিনের ব্যবস্থা থাকে তাতে টেম্পারিংয়ের মাধ্যমে একটিতে অধিকাংশ সময় সঠিক মাপ দেখালেও অন্যটিতে বিপরীত মাপ দেখায়।
অধিকাংশ সময় ম্যানুয়েল পদ্ধতিতে তেল দেওয়ার সময় গ্রাহকদেরকে কম দিয়ে থাকেন বলেও ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে । আবার বর্তমানে ডিজিটাল মেশিন এর মাধ্যমেও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কম দিয়ে থাকেন পাম্পের কর্মচারীরা।এসব অসাধু পম্প মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

