Homeঅভিযানমাগুরা শ্রীপুর জুয়ার আসরে পুলিশের অভিযান

মাগুরা শ্রীপুর জুয়ার আসরে পুলিশের অভিযান

ইসরাইল হাসান আপন

স্টাফ রিপোর্টার

 

মাগুরার শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় দোকানমালিক সাদ্দাম ও জুয়ার আসরের মূলহোতা মোকাদ্দেস পালিয়ে যান। আজ (১৮ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আমলসার গ্রামে এ অভিযান চালানো হয়।

 

পুলিশ জানায়, আমলসার গ্রামের একটি দোকানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছিল। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও মূলহোতা মোকাদ্দেস পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১১ জুয়াড়িকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩) ও মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাজাহান মোল্লা (৫০), বিলনাতুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১১ জন জুয়াড়ীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments