Homeঅপরাধদৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে সবজি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে সবজি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধিঃ- মোঃশাহীন রেজা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে পূর্বের জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. রফিকুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে রিফাইতপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম পেশায় একজন সবজি ব্যবসায়ী। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে তিনি সবজি বিক্রির জন্য রিফাইতপুর বাজারে যান। এ সময় পূর্বের জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের মো. জামু ও তার লোকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে আঘাত করে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।

পরে বাজারে উপস্থিত স্থানীয় লোকজন আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, “আমি একজন সবজি ব্যবসায়ী। জমি-জায়গা নিয়ে তাদের সঙ্গে আমার পূর্ব থেকেই বিরোধ ছিল। বিষয়টি নিয়ে আগেও মীমাংসা হয়েছিল। কিন্তু মঙ্গলবার হঠাৎ করে জামু ও তার লোকজন আমার ওপর হামলা চালায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় অভিযুক্ত মো. জামু ও তার লোকজনের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, “হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে প্রকাশ্যে বাজারে একজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments