HomeUncategorizedদ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রামগঞ্জে ১৪ জন প্রার্থীর...

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রামগঞ্জে ১৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মোঃ নুর হোসেন রিপন রামগঞ্জ থেকেঃ
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রামগঞ্জ উপজেলায় ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জানা গেছে প্রার্থীদের মধ্যে লক্ষ্মীপুর- ১ রামগঞ্জ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খানের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আখতার হোসেন খান সহ চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জনসহ মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তারা।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সাংসদ ড, আনোয়ার হোসেন খানের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আখতার হোসেন খান, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহানের ছেলে জেলা স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক ফয়েজ বক্স বাবুল, মোশাররফ হোসেন মশু ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমন,ভাইস চেয়ারম্যান পদে সাউধেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কামরুল বিএসসি, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও রামগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেত্রী রোকসানা সামছু, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, যুবলীগ নেত্রী , জেলা পরিষদের সাবেক সদস্য সামসেদা আক্তার ও ছাত্রলীগ নেত্রী আমেনা আক্তার বিথিসহ মোট ১৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপি, জাতীয়পার্টি ও জামায়াতে ইসলামীর কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি বলে নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, যেহেতু কোন দলীয় প্রতীক নেই সেহেতু সবাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য আগামী ২১ মে ২০২৪ ইং তারিখে দ্বিতীয় ধাপে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments