HomeUncategorizedধনবাড়ীতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও...

ধনবাড়ীতে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

মোঃ দেলোয়ার হোসেন জেলা ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল

“কৃষি বাঁচলে বাঁচবে দেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাংগাইলের ধনবাড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ-২/২০২৬-২৭ মৌসুমে মরিচ,গ্রীষ্মকালীন সবজি ও রোপা আমন (উফসী) ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে ৬ জুলাই সকাল ১১ টা ধনবাড়ী উপজেলা মডেল মসজিদ হলরুমে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এম আজিজুর রহমান সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি । জনাব এস এম এ ছোবহান জিএস সভাপতি ধনবাড়ী পৌর বিএনপি । মোঃ এনামুল হক ভিপি সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি । মোঃ রফিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের কার্যকরি সদস্য রাকিব হাসান, সাংবাদিক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধনবাড়ী, টাংগাইল । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরিয়া আক্তার, কৃষি সম্প্রসারন অফিসার । মোট ১৬ শত কৃষকের মাঝে ৫ কেজি আমন ধান বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে এবং ৫০ জন কৃষককে ১০ গ্রাম করে মরিচ বীজ এবং ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments