মোঃ ওসমান গনি বাবু পাটগ্রাম প্রতিনিধি
সারাদেশের ন্যায় পাটগ্রামেও ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
এবারের মেলার প্রতিপাদ্য:
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’
উদ্বোধন ও আয়োজন:
মঙ্গলবার ১৯ মে সকাল ৯:৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে উপজেলা পরিষদ পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। উদ্বোধনের পর সেমিনার ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্দেশ্য:
– ভূমি সেবা সহজীকরণ
– ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা
– প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা পৌঁছে দেওয়া
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা ভূমি অফিস জানিয়েছে, মেলা চলাকালীন নামজারি, খাজনা প্রদান, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন ভূমি সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হবে।


