HomeUncategorizedফরিদপুর মেডিকেল কলেজে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

ফরিদপুর মেডিকেল কলেজে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

মোহাম্মদ আনোয়ার হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ফরিদপুর মেডিকেল কলেজের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

কলেজের পরিবেশ কমিটির সভাপতি ডা. মৃধা মোহাম্মদ শাহীনুজ্জামানের নেতৃত্বে আয়োজিত অভিযানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ডা. খান মোহাম্মদ আরিফ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. বদিউজ্জামানসহ প্রায় ৫০-৬০ জন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী অংশ নেন।

অভিযানে কলেজ ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় বক্তারা ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ফরিদপুর মেডিকেল কলেজকে একটি আদর্শ ও গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সচেতনতার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments