HomeUncategorizedবগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় মোঃ তরিকুল ইসলাম (২৪) নামে...

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় মোঃ তরিকুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওমরপুর গ্রামের ওমরপুর-বাদোপাড়া সড়কে ওমরপুর মাদ্রাসা মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় মোটরসাইকেলের ওপর বসে থাকা তরিকুল ইসলামের দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে হালকা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহারের অভিযোগে একটি সিমকার্ডসহ MOTO G24 POWER মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নম্বর ও নামবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

গ্রেপ্তার তরিকুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার মাধবকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মোঃ সাইফুল ইসলাম ফকিরের ছেলে।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments