Homeজাতীয়বড়লেখা  পূর্ব শত্রুতার জের ধরে  অগ্নিকাণ্ডের ঘটনায় তারেকের,পরিবারের সদস্যরা দুর্বৃত্তদের বয়ে বাড়ি...

বড়লেখা  পূর্ব শত্রুতার জের ধরে  অগ্নিকাণ্ডের ঘটনায় তারেকের,পরিবারের সদস্যরা দুর্বৃত্তদের বয়ে বাড়ি ছাড়া

মোঃ নজরুল ইসলাম ক্রাইম রিপোর্টার মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা,  সুজানগর
ইউনিয়নের(মোল্লারকান্দি)
হাশিমপুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,ব্যবসায়ি মো: মুজিবুল ইসলাম
(তারেক)আগর-আতরের কারখানায়,
সোমবার  রাত অনুমানিক  ৪ ঘটিকার সময়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সরজমিনে এলাকায় গেলে জানা যায়,
দুর্বৃত্তদের আগুন লাগানোর ও সিসি ক্যামেরা ভাঙ্গার দৃশ্য অপর ক্যামেরায় ধরা পড়েছে। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তারেকের পরিবারের সদস্য ও বাড়ির কেয়ারটেকার চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে সাহায্যের জন্য মসজিদের মাইকে ঘোষণার দেওয়া হয়। পাশাপাশি ৯৯৯ কল দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এর আগেই কারখানা কক্ষ ও আগর-আতরের কাঠ, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
এতে মো: মুজিবুল ইসলাম তারেকের
 বাড়ির অন্যান্য ঘরগুলো রক্ষা পায়। তবে এর আগেই আগুনে কারখানার আধাপাকা টিনসেটের বড় কক্ষ, আগর-আতর তৈরীর মূল্যবান কাঠ, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে আনুমানিক  ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে  ভুক্তভোগী মো: মুজিবুল ইসলাম (তারেক) জানান।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments