মোঃ রেজাউল আজিম, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বাঁশখালী সফরে এসেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাঁশখালীতে পৌঁছান। তাঁর আগমন উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাঁশখালী আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বাঁশখালী সফরকালে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন সাংগঠনিক ও স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।


