Homeজাতীয়বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় ৪০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার দুই

বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় ৪০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার দুই

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালীর আরপিসিএল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৪০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা করেন। শুক্রবার ভোরে শিমুল দাস (২৬) ও মাহিন খালাসী (৩৪) নামে দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ জুলাই) বেতন-বোনাস নিয়ে অসন্তোষের ঘটনায় শ্রমিকরা তিন চীনা নাগরিকসহ চার নিরাপত্তা কর্মীকে মারধর করেন।
এ সময় বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ি ভাঙচুর করেন। এতে প্রায় সাত লাখ দুই হাজার টাকার ক্ষতি সাধন হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments