আব্দুল্লাহ আল মামুন যশোর
মণিরামপুরে ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে ইমাম পরিষদ মণিরামপুর থানা শাখার উদ্যোগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক উগ্রবাদী হিন্দু শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন অবমাননা ও পার্বত্য অঞ্চলে পাহাড়ী সন্ত্রাসীদের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
ইমাম পরিষদ মণিরামপুর থানা শাখার সভাপতি মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন সাহেবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা রশীদ বিন ওয়াক্কাস হাফিঃ, মুফতী কামরুল আনওয়ার নাইম
সাংঘঠনিক সম্পাদক, যশোর জেলা, থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী হুসাইন আহমদ, সহ সভাপতি মাওলানা মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ইবরাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা হাসান আল মামুন, সহ-প্রচার সম্পাদক মাওলানা আশরাফ ইয়াছিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে মণিরামপুর বাজারে উত্তর মাথা থেকে উপজেলা পরিষদ চত্বরে এসে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা আরো বলেন “পবিত্র কুরআনের অবমাননা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। যে কোনো মূল্যে কুরআনের মর্যাদা রক্ষা করতে আমরা প্রস্তুত।
একটি কুচক্রী মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।


