আব্দুল্লাহ আল মামুন, যশোর
মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান।
দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আসাদুজ্জামান মিন্টুর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাঁর সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা।


