কাজী মহিউদ্দিন মঈনঃ-
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের অন্তর্গত হাজীরপাড়া গ্রামের অত্যান্ত স্বনামধন্য কাজী বাড়ীর যুবও তরুণদের উদ্যোগে এক ঈদ উৎসব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় স্থানীয়দের মাঝে কাজী বাড়ীর যুব ও তরুণদের প্রশংসা ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
যানা যায়, এই ঐতিয্যবাহী বাড়ীর ছেলেরা যেমন লেখাপড়ায় পারদর্শী তেমনি খেলাধূলাও পারদর্শী। প্রজন্ম থেকে প্রজন্ম এমন ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৪ই জুন বৃহস্পতিবার ঈদ উৎসব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহকারী দল হলো কাজী পরিবার সিনিয়র একাদশ বনাম কাজী পরিবার জুনিয়র একাদশ।
সিনিয়র একাদশে ছিলেন,কাজী মানিক,কাজী ফয়সাল,কাজী জুয়েল,কাজী হারুন,কাজী তারেক,কাজী আজিজ,কাজী গালিব,কাজী সাদেক,কাজী মহিব।
জুনিয়র একাদশে ছিলেন,কাজী রতন,কাজী সামিউল,কাজী ফখরুদ্দিন,কাজী শাওন,কাজী ত্বোহা,কাজী সিহান,কাজী শেহজাদ,শাহ-পরান ও গাজী রাজিম
অত্যান্ত সু-শৃঙ্খল, আনন্দদায়ক ও টান টান উত্তেজনাপূর্ণ ১ ঘন্টার খেলায় কাজী পরিবার সিনিয়র একাদশ ২-০ গোলে জয়ী হয়।
সিনিয়র একাদশ দলের পক্ষে কাজী জুয়েল ও কাজী সাদেক প্রত্যেকে ১টি করে গোল করেন।
খেলাশেষে শিরোপা প্রদান অনুষ্ঠান হয়। শিরোপা তুলে দেন এর পূর্বপ্রজন্মের কাজী সালেহ আহমেদ, কাজী সোহাগ,কাজী শামীম। এসময় এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


