Homeজাতীয়রামপালের রাজনগর ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন 

রামপালের রাজনগর ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন 

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
(২১ আগস্ট) সোমবার বিকাল সাড়ে ৩ টায় রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। 
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, মোঃ আব্দুল্লাহ ফকির, সুলতানা পারভীন(ময়না), সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন কচি, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকরামুল কবির কচি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আশরাফুল আযম আকুঞ্জিসহ রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments