Homeদুর্ঘটনারামপালে টাওয়ার থেকে পড়ে শ্রমিকের  মৃত্যু

রামপালে টাওয়ার থেকে পড়ে শ্রমিকের  মৃত্যু

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
 বাগেরহাটের রামপালে ভাগা বাজার এলাকার বাংলালিংক  ফোনের টাওয়ার থেকে পড়ে মোঃ তরুন হোসেন (২২) নামে এক শ্রমিকের  মুত্যু হয়েছে। 
 
বুধবার( ৩০ আগষ্ট) বিকেলে  ভাগা এলাকার বাংলালিংক  ফোনের টাওয়ারে কাজ করতে উঠলে অসাবধানতাবশত পা পিছলে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা তরুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাহরিমা খাতুন তাকে মৃত ঘোষনা করেন। নিহত মোঃ তরুন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামের শরিফুল হাওলাদারের পুত্র ।
 
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাহরিমা খাতুন জানান, টাওয়ার থেকে পড়ে মাথায় আঘাত ও প্রচুর রক্তক্ষরন হলে ঘটনাস্থলেই তরুনের  মৃত্যু হয়।
 
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের  জানান, সংবাদ পেয়ে থানার সাব-ইন্সফেক্টর  মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরি বিভাগের উপস্থিত হয়ে মৃতের সুরহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments