Homeদুর্ঘটনারূপসায় ট্রলীর চাপায় ব‍্যবসায়ীর মৃত‍্যু

রূপসায় ট্রলীর চাপায় ব‍্যবসায়ীর মৃত‍্যু

মামুন শেখঃ

রূপসায় ট্রলীর চাপায় সাইফুল ইসলাম(৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সে নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।

রবিবার ২১শে জানুয়ারী আনুমানিক দুপুরে ১২’টার সময় নৈহাটি এলাকার উকিল মোস্তাক এর বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটি উপজেলা সদর থেকে রূপসা ঘাট অভিমুখে যাচ্ছিল এমন সময় রূপসার বাগেরহাট পুরাতন সড়কের নৈহাটির উকিল মোস্তাক এর বাড়ির সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীকে পিছন দিক থেকে এসে চাপা দেয় এসময় প্রচুর রক্তক্ষরণ হয়।

পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্বার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল পেশাগত দিক দিয়ে একজন ওর্য়াকসপ দোকানদার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments