Homeসারাদেশচট্টগ্রামলাকসামে কক্সবাজারগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানবববন্ধন

লাকসামে কক্সবাজারগামী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানবববন্ধন

রিয়াদ ভূঁইয়া, লাকসাম (কুমিল্লা)  প্রতিনিধি

ঢাকা থেকে কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস ট্রেনের  যাত্রাবিরতির দাবিতে লাকসামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে স্টুডেন্ট কমিউনিটি লাকসাম রেলওয়ে জংশনে এ মানববন্ধনের আয়োজনে করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভূট্টো, সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মাহবুব-ই সোহবানী খোকন, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, ফারুক আল শারাহ, নুরুল আলম, স্টুডেন্ট সমন্বয়ক ফাহিম হোসেন প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, লাকসাম রেলওয়ে জংশন দেশের অতীব গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। এ স্টেশনের উপর দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চলাচল করে। লাকসাম রেলওয়ে জংশনের গুরুত্ব বিবেচনায় এখানে ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রাবিরতি সময়ের অপরিহার্য দাবি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে রেলওয়ে বিভাগের উপদেষ্টা, রেলওয়ের মহাপরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে রেললাইনের উপর অনশনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments