HomeUncategorizedশার্শা উপজেলায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এইচএসসি পরীক্ষায় ২ স্হান অধিকারী।  

শার্শা উপজেলায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এইচএসসি পরীক্ষায় ২ স্হান অধিকারী।  

আঃজলিল স্টাফ রিপোর্টার:—

 

যশোরের শার্শা উপজেলায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ এইচ,এসসি’র পরিক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে প্রতি বছরের ন্যায় এবারও অভাবনীয় সাফল্য অর্জন করে ২য় শীর্ষ স্থান ধরে রেখেছে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ।

 

৩১ অক্টোবর শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায় শার্শা উপজেলার ১১ টি কলেজের মধ্যে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ থেকে ৩৫ জন শিক্ষার্থী পাশ করে ২য় শীর্ষ স্থান লাভ করতে সক্ষম হয়েছে।

 

এ ছাড়া বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যম ফলাফল যাচাই করে দেখা যায় উপজেলা পর্যায়ের ফলাফলে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ ২ম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে।

 

এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঈমান আলী কাছে জানতে চাইলে তিনি জানান প্রতি বছরের ন্যায় এ বছর ও ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ শার্শাব উপজেলার মধ্যে ২য় তম স্থান সাফল্য অর্জন করে ধরে রাখতে সক্ষম হয়েছে।নিয়মিত পাঠদান, টিউটোরিয়াল পরীক্ষা ,শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা ,প্রতিষ্ঠানের শৃঙ্খলা মাধ্যমেই এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।

 

টেলিফোনে প্রতিষ্ঠানের সভাপতি ডক্টর মশিউর রহমান বলেন মশিউর রহমান মহিলা কলেজ বিগত বছরগুলোতেও ঈর্ষানীয় ফলাফল করেছে। তারই ধারাবাহিকতায় এ বছরেও এ প্রতিষ্ঠানটি ২য় শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

 

তিনি আরো বলেন আমাদের প্রত্যাশা ঐতিহ্য সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজ ভবিষ্যতেও নারী শিক্ষা বিস্তার ও জাগরণে অগ্রযাত্রায় আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি প্রতিষ্ঠান প্রধানের দূরদর্শিতার প্রশংসা করে সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী,অভিভাবক ও প্রতিষ্ঠাতাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এবছর এ কলেজ থেকে ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৫জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।ফারজানা আক্তার নামে এক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে ১১২০ নং পেয়ে গোল্ডেন এ+ অর্জন করেছে।

 

প্রেরক,

 

আঃজলিল

 

স্টাফ রিপোর্ট

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments