দিদারুল আলম সন্দ্বীপ।
চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা ফেরিঘাট হতে আজ ১২ ডিসেম্বর বিকেলে পাঁচ ঘটিকায় দিকে আনুমানিক দুই শতাধিক যাত্রী নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী সার্ভিস বোটের ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে আটকে যাওয়ার ঘটনা ঘটছে। বৈরি আবহাওয়া চারদিকে অন্ধকার, প্রচন্ড বাতাসে বিপাকে পড়েছে নারী শিশু বৃদ্ধ সহ যাত্রীরা। বোট থাকা সায়েদুল নামেরএক যাত্রী জানান ১ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত উদ্ধার করতে কোনো সার্ভিস বোট আসে নাই।পরে জানা গেল দেড় ঘন্টা পরে অপর আরেকটি খালি বোট এসে যাত্রীদের উদ্ধার করে এবং বিকল হওয়া বোটটি সন্দ্বীপের কূলে টেনে নিয়ে যায়। এদিকে সাগরে সুস্পষ্ট লঘুচাপ, তীব্র শীত নিয়ে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।
আমাদের সম্পর্কে
দৈনিক আশ্রয় প্রতিদিন - একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। দেশ-বিদেশের সর্বশেষ ও নিউজ, বিনোদন, জীবনধারা, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য এটি অন্তর্ভুক্ত করা হয়, দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের নিয়ে একটি প্রতিভাবান দল গড়ে উঠেছে।


