Homeসারাদেশরাজশাহীশেরপুরে প্রাইম ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান!

শেরপুরে প্রাইম ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান!

মাসুম বিল্লাহ শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
প্রাইম ব্যাংক শেরপুর শাখার উদ্যোগে দিনব্যাপী চক্ষু চিকিৎসাসেবা ও ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় পৌরশহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান। প্রাইম ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার টি এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক রিজিওনাল হেড (নর্থ) আব্দুল হালিম,  শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন কে এম মাহবুবার রহমান হারেজ, প্রাইম ব্যাংক আই হসপিটাল মেডিকেল অফিসার ডাঃ মাসুদ ইসলাম, ডাঃ সবুর হোসাইন, ডাঃ আতিক হোসাইন, ডাঃ যোবায়ের হোসাইন। আরো উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার ফায়জুল ইসলাম, নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, কো অর্ডিনেটর মেহতাজ ইকবাল খান, ক্যাম্প অর্গানাইজার মোর্শেদ আলম, শরিফ তওফিক ইমরান, নার্স রুমিকা, এ্যাডমিন সহকারী সাজিদ হোসেন প্রমুখ।
দিনব্যাপী প্রায় ১ হাজার ২শ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করে এবং প্রাইম ব্যাংক আই হাসপাতাল কর্তৃক ঢাকায় ১শ ৫০ জন রোগীর ফ্রি ছানি অপারেশন সহ যাবতীয় চিকিৎসা সুবিধা দেয়া হবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments