Homeচাকরিচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেলেন

ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার বর্তমান জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদসহ যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৬ জন কর্মকর্তা। এর মধ্যে ২১ জন জেলা প্রশাসকও রয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১৯৪ জন ও আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে কর্মরত দুজন কর্মকর্তা রয়েছেন। তাঁরা এত দিন উপসচিব ছিলেন।

জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএস ব্যাচের একজন সদস্য।

উল্লেখ্য, তিনি বর্তমান কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখ যোগদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments