Homeসারাদেশরাজশাহীচাঁপাইনবাবগঞ্জের গুণী সাংবাদিক ফয়সাল আজম অপু দেশ সেরা ৭১ মিডিয়া আইকন অ্যওয়ার্ড...

চাঁপাইনবাবগঞ্জের গুণী সাংবাদিক ফয়সাল আজম অপু দেশ সেরা ৭১ মিডিয়া আইকন অ্যওয়ার্ড সহ দুটি সম্মাননায় ভূষিত

ভারত থেকে আন্তর্জাতিক সন্মাননা মহাত্মাগান্ধী পদকপ্রাপ্ত, গণমাধ্যম জগতের কিংবদন্তি চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও গুনি সাংবাদিক ফয়সাল আজম (অপু) কে আবারও জাতীয় পর্যায়ে পৃথক দুটি সম্মাননা দেয়া হয়েছে।
৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও ৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫ ও স্টার বাংলাদেশ মিডিয়া এর আয়োজনে মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার-আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মালিবাগে স্কাই সিটি ফোর স্টার হোটেলের ব্যাঙ্কোয়েট হলে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি জনাব মোঃ জয়নুল আবেদিন।
সাবেক তথ্য সচিব ও ৭১ মিডিয়া ভিশনের প্রধান উপদেষ্টা, সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে একুশে পদকপ্রাপ্ত ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খাতুন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীফ ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা, সংগীত শিল্পী ফেরদৌস আরা, মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী দীপা খন্দকার, জাসাস এর সহ সভাপতি লিয়াকত আলী ও ইভেন্ট সিটির সিইও হাসান ইকরাম আহম্মেদ।
অনুষ্ঠানে বানিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, শিক্ষা, সমাজসেবা সহ ২০টি ক্যাটাগরিতে মনোনীত ব্যাক্তিত্বকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম (অপু) ছাড়াও, ইতিমধ্যে চিত্রপরিচালক শিহাব শাহিন, চিত্রনায়িকা পূজা চেরী, মন্দিরা চক্রবর্তী, চিত্রনায়ক আদর আজাদ, অভিনেতা ফারহান আহমেদ জোভান, যাহের আলভী, মুকিত জাকারিয়া, অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি, মারিয়া মিম, সুনেরাহ বিনতে কামাল, ডান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সংগীতশিল্পী তানজিব সরোয়ার, উদ্যোক্তা ও ব্যবসায়ী রুবাইয়াত ফাতিমা তনি, ব্র্যান্ড প্রোমোটার তাসনুভা হৃদি, তানজিলা আক্তার, মডেল ইলিয়াস বিকে’কে অ্যাওয়ার্ডে সন্মাননায় ভূষিত করা হয়েছে।
অপর, সন্মামনা’টি স্টার বাংলাদেশ মিডিয়া ও জাতীয় দৈনিক অভয়নগর এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে শনিবার (২৬-জুলাই) বিকেলে জমকালো আয়োজনের মধ্যে মিডিয়া এন্ড উদ্যোক্তা আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ সাংবাদিক ফয়সাল আজম অপু’র হাতে তুলে দেন দেশের বিশিষ্টজনরা।
এদিন স্টার বাংলাদেশ মিডিয়া এর চেয়ারম্যান আসিফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নুল আবেদীন, বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বিশেষ অতিথি ছিলেন মাসুকা নাসরীন রাকা, (অভিনেত্রী),
তাসিক আহমেদ, এটিএন বাংলা (উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার)।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments