Homeসারাদেশখুলনামোরেলগঞ্জে লজিক প্রকল্পের টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে লজিক প্রকল্পের টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ॥
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগের লজিক (LOGIC) প্রকল্পের আওতায় PBCRG স্কিমের টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) আয়োজিত এ সভায় স্কিমভিত্তিক টেকসই ব্যবস্থাপনা, উপকারভোগীদের সহায়তা সেবা এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের পিই এস. এম. আবু কাইসার, ডিসিএফসি মারিয়াম জামিলা এবং উপজেলা সমন্বয়কারী মোঃ ইমদাদুল হক।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে লজিক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। PBCRG স্কিমের মাধ্যমে স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হচ্ছে, যা পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।
সভায় উপকারভোগী ও স্কিম কমিটির সদস্যরা ভবিষ্যতে প্রকল্পগুলোর টেকসই সংরক্ষণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, লজিক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে ডেনমার্ক দূতাবাস, সুইডেন, UN CDF, UNDP এবং Anpact Capital for Development
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments