HomeUncategorizedপুঠিয়ায় সেবা সহজ করতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধন

পুঠিয়ায় সেবা সহজ করতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধন

মো: আল ইমরান রাজু
বিশেষ প্রতিনিধি, রাজশাহী জেলা

প্রান্তিক পর্যায়ে ভুমিসেবা পৌঁছে দিতে, রাজশাহীর পুঠিয়ায় তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় প্রাঙ্গণে ওই ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়।

পুঠিয়া উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায়, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর এর সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাস। পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এই মেলা চলবে আগামী ১৯, ২০ ও ২১ মে পর্যন্ত। ভূমি সেবা মেলার মূল লক্ষ্য ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ ও জনবান্ধব করা। এর প্রধান উদ্দেশ্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, সাধারণ জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং দ্রুততর সময়ে সরাসরি সেবা প্রদান করা।

প্রধান অতিথির বক্তব্যে, সংসদ সদস্য ও নজরুল ইসলাম মন্ডল বলেন, ভূমি সেবা নিয়ে অতীতে অনেক অভিযোগ ছিল। বর্তমানে আর সেরকম কোন অভিযোগ নেই। আমাদের সরকার এই ভূমি খাতকে আরো শক্তিশালী করে তুলবেন। তাতে করে সেবা গ্রহে তারা আরো উন্নত সেবা পাবে। একই সাথে সেখানে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ ভূমি সেবা গ্রহে তারা নানান রকম প্রশ্ন করেন সেসব প্রশ্নের উত্তর দেন, উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ও উপজেলা সহকারী ভূমি কমিশনার শিবু দাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments