HomeUncategorizedবড়াইগ্রামে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত, তিন কর্মচারীর নিয়োগ বাতিল

বড়াইগ্রামে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত, তিন কর্মচারীর নিয়োগ বাতিল

মুঞ্জুরুল হক সুজন, রাজশাহী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে নিয়োগ পাওয়া তিন কর্মচারীর নিয়োগও বাতিল করা হয়েছে। গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর তদন্ত শেষে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলা জান্নাতুল ফেরদৌস জানান, দুই দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রচলিত নিয়ম-নীতি উপেক্ষা করে তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন টাকার বিনিময়ে নিরাপত্তাকর্মী পদে জোবায়ের কাজী, অফিস সহকারী পদে নাজমুল হক এবং নৈশপ্রহরী পদে রুবেল হোসেনকে নিয়োগ দেন।

তিনি আরও জানান, এ বিষয়ে প্রায় এক বছর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে সে সময় বিদ্যালয়ের পুরোনো পরিচালনা কমিটি বিলুপ্ত থাকায় কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

পরবর্তীতে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠিত হলে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে বরখাস্ত এবং অবৈধভাবে নিয়োগ পাওয়া তিন কর্মচারীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments