HomeUncategorizedনন্দীগ্রামে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নন্দীগ্রামে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

নভেম্বর ৮, ২০২৬

‘করবো সমবায় গরবো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষ্যে ৮ নভেম্বর (রবিবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, সমবায় সমিতির সহকারী পরিদর্শক রনজু মিয়া, সাবিনা ইয়াসমিন, ঢাকইর দুগ্ধ উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি তুষার কান্তি, সমবায়ী নুরুল ইসলাম তোতা, রজব আলী ও রফিকুল ইসলাম প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments