Homeজাতীয়পাওনা টাকার জের ধরে অটোরিকশা চালক অতুল সরকারকে গলাকেটে হত্যা; গ্রেপ্তার তিন...

পাওনা টাকার জের ধরে অটোরিকশা চালক অতুল সরকারকে গলাকেটে হত্যা; গ্রেপ্তার তিন যুবক

নওগাঁ প্রতিনিধি:

 

 

নওগাঁয় পাওনা টাকার জের ধরে অতুল সরকারকে নামে অটোরিকশা চালককে গলাকেটে হত্যার সাথে জড়িত থাকায় অভিযাগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার অফিস কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।
পুলিশ সুপার এ সময় বলেন, সুলতানপুর গ্রামের অতুল সরকারের কাছ থেকে কিছু টাকা পেতেন একই এলাকার নুরুল ইসলাম। সেই টাকা দিতে দেরি হওয়ায় ২১ মার্চ অটোরিকশাসহ চালক অতুল সরকারকে কৌশলে নওগাঁ শহর থেকে বাইপাস এলাকায় নিয়ে আসেন নুরুল ইসলাম এবং নুরুলের সহযোহি রাব্বি হোসেন। এরপর অতুলকে মদ পান করায়। এক পর্যায়ে রাব্বি এবং নুরুল ইসলাম রাত ৯টার দিকে অতুল সরকারকে বটি দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। এরপর অটোরিকশা থেকে ৫টি ব্যাটারি খুলে নিয়ে গিয়ে বিক্রি করে তারা।
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সরাসরি হত্যাকান্ডের সাথে জড়িত নুরুল ইসলাম ও রাব্বিসহ চোরাই ব্যাটারি ক্রয়ের অপরাধে আতিকুর নামে আরও একজনসহ মোট তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে জানান এসপি।
হত্যাকান্ডের শিকার অতুল সরকার নওগাঁ পৌরসভার সুলতানপুর মঠের ঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments