Homeজাতীয়উলিপুরে  ইয়াবা সহ সরবেশ মন্ডল কে গ্রেপ্তার করেছে পুলিশ

উলিপুরে  ইয়াবা সহ সরবেশ মন্ডল কে গ্রেপ্তার করেছে পুলিশ

নুর মোহাম্মদ (রোকন) বিশেষ  প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে (৪০০)শত পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার আরফান মন্ডলের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার (২ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ’র নেতৃত্বে সংগীয় ফোর্স প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ হারানগাটু গ্রামের মুদি দোকানের পূর্বে ফাঁকা জায়গা থেকে ৪’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সরবেশ মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments