Homeজাতীয়সিরাজগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে উত্যক্ত  করার প্রতিবাদে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও ক্লাস বর্জন...

সিরাজগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে উত্যক্ত  করার প্রতিবাদে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করা ও বিয়ের প্রস্তাব দেওয়ার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (৬ জুন) সকালে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা আলীম মাদ্রাসা চত্বরে লম্পট শিক্ষক আজাহার আলীর বিচার দাবীতে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-ছাত্রীরা।
এ বিষয়ে মাদ্রাসা ছাত্রীর বাবা আব্দুল মান্নান বাদী হয়ে অভিযুক্ত গোন্তা আলীম মাদ্রাসার সহকারী শিক্ষক আজাহার আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার তালম ইউনিয়নের গোন্তা আলীম মাদ্রাসা সহকারী শিক্ষক আজাহার আলী একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিত। এক পযার্য়ে গোপনে শিক্ষক আজাহার আলী মাদ্রাসার অধ্যক্ষের স্বাক্ষর জাল করে সেই ছাত্রীর  বয়স বাড়ানোর জন্য ইউপি সচিবের কাছে যান। পরে জাল স্বাক্ষর বলে শনাক্ত হয়।
অভিযোগে আরো জানা, মাদ্রাসা ছাত্রীর পারিবারিকভাবে বিয়ে জন্য কোথাও থেকে প্রস্তাব আসলে লম্পট শিক্ষক সেই বিয়েগুলো ভেঙ্গে দেন ও নানা ধরনের বাজে মন্তব্য করেন।
গোন্তা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান জানান, মাদ্রাসার সহকারী শিক্ষক আজাহার আলীর বিরুদ্ধে ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে তার বিচার দাবীতে ক্লাস বর্জন করে  বিক্ষোভ সমাবেশ করছেন। এবিষয়ে মাদ্রাসার গর্ভনিং বডির সদস্যদের নিয়ে মিটিং করে ব্যবস্থা গ্রহন করা হবে।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।  তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments