Homeজাতীয়ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ ও আহত ৪

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ ও আহত ৪

আল আমিন আব্দুল্লাহ(স্টাফ রিপোর্টার):
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল,নছিমন ও থ্রিহুইলার (পাগলু) ত্রিমুখী সংঘর্ষে আলিম উদ্দীন (৫৫) ও আবুল হোসেন (৬৭) নামে দুই জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও চার জন।
রোববার (১১ জুন) সকাল সোয়া ১০ টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫) ও আরআজি চন্দনচহট মালি বস্তি গ্রামের মৃত মৃত দরবারুর ছেলে আবুল হোসেন (৬৭)। আহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫), আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬), রাণীশংকৈল উপজেলার মহেশপুর গ্রামের সহিদুল ইসলাম (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও থ্রিহুইলার (পাগলু) বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা দিকে যাচ্ছিল। হটাৎ করে অন্যদিক থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠে পড়ে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। এতে প্রথমে পাগলুর সাথে মুখোমুখি ধাক্কায় লাগে। আর এসময় পিছনে থাকা নছিমন এসে পাগলুতে ধাক্কা দেয়। তাতে পাগলু ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই থ্রিহুইলারের (পাগলু) যাত্রী আলিম উদ্দীন মারা যায়।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ১ জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল, ২ জনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ১ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, ঘটনাস্থলে আলিম উদ্দীন (৫৫) ও পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান ।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার (পাগলু) উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments