Homeকৃষি বার্তামিরপুরে কীটনাশক বিক্রেতার জরিমানা 

মিরপুরে কীটনাশক বিক্রেতার জরিমানা 

মিরপুর (কুষ্টিয়া)আশিক।। কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক কীটনাশক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে গতকাল সোমবার দুপুরে পশুহাট সড়কের রওনক বীজ ভান্ডারে অভিযান চালায়। এ সময়ে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক ইয়াসিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সেলিনা আখতারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments