Homeজাতীয়লাঙ্গলের ফখরুল ইমামকে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র মাহমুদ হাসান সুমন

লাঙ্গলের ফখরুল ইমামকে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র মাহমুদ হাসান সুমন

মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ:

দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫৩- ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে হারিয়ে ঈগল প্রতীক নিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ।
মাহমুদ হাসান সুমন পেয়েছেন ৫৬ হাজার ৮০১ ভোট। অপরদিকে সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট।
জানা যায়, গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নৌকার মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুছ ছাত্তার দলীয় সভানেত্রীর নির্দেশে এ আসনে তৃতীয় বারের মতো নৌকা প্রত্যাহার করে লাঙ্গলকে সমর্থন করেন।

৭ জানুয়ারি রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি হাজারো ভক্ত সমর্থকের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।

ফখরুল ইমাম ও মাহমুদ হাসান সুমন ছাড়াও স্বতন্ত্র আরও দুইজন এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ছিলেন একজন। তাঁদের মধ্যে স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে কানিজ ফাতেমা পেয়েছেন ১৮৯ ভোট, বদরুল আলম প্রদীপ কেটলি প্রতীকে পেয়েছেন ১৯৩ ভোট এবং এনপিপির মো. আব্দুল্লাহ আল মামুন আম প্রতীকে পেয়েছেন ৩৩৪ ভোট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments