Homeঅপরাধপিবিআই,ফেনী কর্তৃক অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

পিবিআই,ফেনী কর্তৃক অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

সূত্রঃ কমপ্লেন মামলা— ১২৯/২০২৪ (সোনাগাজী),তারিখঃ—০৪/০৬/২০২৪ খ্রিঃ,ধারাঃ— নারী ও শিশু নির্যাতন দমন আইনের—৯(১)/৭/৩০।
গত ২৫ মে ২০২৪ খ্রিঃ সকাল ০৯.১৫ ঘটিকায় সময় নারী ভিকটিম “ক (১৬)” ফেনী জেলার সোনাগাজী থানাধীন ০৯ নং নবাবপুর ইউপিস্থ ফতেহপুর নিজ বাড়ি হতে স্কুলে যাওয়ার পথে অপহৃত হন। এ সংক্রান্তে ভিকটিমের মা ফিরোজা বেগম (৩৫) বাদী হয়ে বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফেনী কমপ্লেন মামলা দায়ের করেন।
উক্ত মামলাটি পিবিআই, ফেনী কর্তৃক তদন্তের নির্দেশনা পেয়ে জনাব জয়িতা শিল্পী,পিএসসি,পুলিশ সুপার,পিবিআই,ফেনী জেলা এর দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আমজাদ হোসেন এর নেতৃত্বে পিবিআই, ফেনী জেলার টিম পিবিআই হেডকোয়ার্টার্স ঢাকা এলআইসি শাখা হতে তথ্য প্রযুক্তির সহায়তায় মাধ্যমে এবং নারী পুলিশের সহায়তায় গত ২৫ জুন ২০২৪ খ্রি সকাল ১১.১৫ ঘটিকা সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী টাংক রোড শহীদ মিনার এলাকা হতে ভিকটিম “ক (১৬)”কে উদ্ধার করেন। উদ্ধারকৃত ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত কার্যক্রম অব্যহত আছে।

স্বাক্ষরিত
২৫/০৬/২০২৪ খ্রিঃ
পুলিশ সুপার
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
ফেনী জেলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments