Homeঅপরাধকক্সবাজারে ৫ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার

কক্সবাজারে ৫ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার

এস কে রানা
কক্সবাজার

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে মালিকবিহীন এক কেজি আইস উদ্বার করেছে কোস্ট গার্ড সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। বুধবার (৬ নভেম্বর) ভোর রাতে উপজেলার শাহপরীর দ্বীপ গোলারচরে অভিযান চালিয়ে এসব আইস উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে বলেন, কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপের স্টেশন কমান্ডার লে. এএইচএম সারতাজ বিন সোহরাবের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালীন শাহপরীর দ্বীপের গোলারচর ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী নাফ নদীর মোহনায় মিয়ানমার জলসীমা থেকে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্টগার্ড টহলদল ওই বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় গোলারচরে আটকে গেলে বোট থেকে সন্দেহভাজন ২ জন ব্যক্তি সাঁতার কেটে তীরে উঠে যায়। পরে কোস্টগার্ড টহলদল চরে আটকে যাওয়া বোটটিতে তল্লাশী চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) এবং বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, কোষ্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments