Homeধর্মখুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু...

খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ শামীম হোসেন – খুলনা প্রতিনিধিঃ-
খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম প্রয়ান বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। বিকাল ৪ টায় কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও খুলনা- ১ আসনের সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল। কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরোজিত কুমার রায় কুঞ্জ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃণাল কান্তি মল্লিকের সঞ্চালনায় মান্যবর অতিথির বক্তব্য রাখেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা আলহাজ্ব শেখ আবুল হোসেন।
প্রধান বক্তার বক্তব্য দান করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা পঞ্চানন কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়, সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়, জেলা আওয়ামীলীগ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি নান্টু রায়, যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, জগন্নাথ রায়, দাকোপ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সুপদ রায়, যবলীগ নেতা সঞ্জীব রায়, চালনা পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, যুবলীগ নেতা দেবব্রত সরকার দেবু,  আওয়ামী লীগ নেতা আজগর হোসেন সাব্বির, গৌতম সরকার কাঁকন, শেখ পারভেজ প্রমুখ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments