আব্দুল্লাহ আল মামুন, যশোর
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,সেচ্ছাসেবী সংগঠন ও মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যপূর্ণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬শে আগষ্ট) সকালে মনিরামপুর মহিলা কলেজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
দিন টির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে মণিরামপুর সরকারি ডিগ্রী কলেজ,মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়,মণিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়,মাণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,নেহালপুর স্কুল এন্ড কলেজ ও কয়েকটি মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির অংগ সংগঠনের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয় বলে জানা গেছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের তাৎপর্য পূর্ণ আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় দিন ব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া এবং বুধবার রাতেও মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠান।


