আজিজুল ইসলাম,খুলনা।
স্থানীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের জনদুর্ভোগ রাঘবের প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় জনবহুল ও ব্যাপক আলোচিত রূপসা ঘাটে পুনরায় ফেরি চালুর উদ্যোগ গ্রহণে বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রূপসা ঘাট পরিদর্শন। গত (২৭ আগস্ট) দুপুরে এ পরিদর্শন করেন বিআইডাব্লিউটিসি -এর চেয়ারম্যান এম আব্দুল বারী ড্যানি।
বিআইডব্লিউটিএ এর পরিচালক প্রশাসন রবিউল আলম,পরিচালক বাণিজ্য এসএম আশিকুজ্জামান।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক খান জুলফিকার আলী জুলুম, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, রূপসা- বাগেরহাট বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন শেখ, খুলনা জেলা বিএনপি’র অন্যতম নেতা মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য মোঃ আরিফুর রহমান, আনিসুর রহমান,
খুলনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, রূপসা উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ ইউনুস গাজী, সদস্য সচিব মোঃ লাভলু শেখ, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সার্চ কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলাম, টিএসবি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ আজিজুর রহমান , রূপসা- বাগেরহাট বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির নেতা রাকিব উদ্দিন রশিদ, যুবদল নেতা মাসুদ মীর,উপজেলা শ্রমিক দলের রাজু শেখ প্রমুখ।


