Homeঅপরাধচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাগলা নদীতে বেবি নামের এক যুবতীর লাশ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাগলা নদীতে বেবি নামের এক যুবতীর লাশ উদ্ধার 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়া পাখিয়া ইউনিয়নের কুথনিপাড়া, মোল্লাটোলা হাই স্কুলের পাশে পাগলা নদী থেকে বেবি (২৫) নামের এক যুবতীর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের পূর্ব চুনাখালি লালা পাড়া গ্রামের মৃত মোঃ ওমর আলীর কন্যা। নিহতের চাচা মোঃ শাহআলম বলেন, আমার ভাতিজি খুব সকালে বাড়ি থেকে আম বাগানে পাতা কুড়ানোর নাম করে বাড়ি থেকে সে বের হয়। তারপর আমরা সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে মোবাইলে তার ছবি দেখতে পেয়ে আমরা পরিবারের লোকজন এখানে এসেছি। আমার ভাতিজি ছোটবেলা থেকে তার মাথার সমস্যা আছে সে মানুষিক ভারসাম্যহীন।
স্থানীয়রা জানান, সকালে পাগলা নদীতে এক অজ্ঞাত মহিলার লাশ ভেসে যাওয়ার সময় আমরা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে শিবগঞ্জ থানার পরিদর্শক সুকোমল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মৃত যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments