Homeসারাদেশঝিকরগাছায় চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক ইমরান রশিদের গণসংযোগ

ঝিকরগাছায় চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক ইমরান রশিদের গণসংযোগ

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে, আগামী ২১মে ২০২৪ ইং তারিখে, যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সৈয়দ ইমরানূর রশীদ @ ইমরান রশিদ সবার নিকট দোয়া, ভালোবাসা ও ভোট চেয়ে চলছে ধারাবাহিক গণসংযোগ।তিনি জনপ্রিয় স্থানীয় দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি নির্বাচিত হলে ঝিকরগাছা উপজেলা মাদক, সন্ত্রাস, জুয়ামুক্ত একটি ডিজিটাল সুন্দর উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন।
তিনি বলেন, তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে ঝিকরগাছা উপজেলা একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। সাংবাদিকতার পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয় বার ভাবব না। সাংবাদিকা করতে গিয়ে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে ছিলাম, জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি আরো গভীরভাবে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থাকবো। সাংবাদিকতা ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি ঝিকরগাছা উপজেলাবাসীর কল্যাণে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। ঝিকরগাছা উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমূখী করতে উৎসাহিত করতে চাই। এ জন্য আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চাই। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments