Homeঅপরাধতারাকান্দায় বোরধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিবাদে কৃষককে কুপিয়ে হত্যা,আটক-২

তারাকান্দায় বোরধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিবাদে কৃষককে কুপিয়ে হত্যা,আটক-২

জহিরুল ইসলাম, তারাকান্দা (ময়মনসিংহ )প্রতিনিধি-

ময়মনসিংহের তারাকান্দায় বোরধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে প্রতিবেশী মহসিন সরকার(৫৫) ও তার ছেলেরা ধারালো দা দিয়ে কুপিয়ে শিপুল সরকার(৪৫)নামের এক কৃষককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-উপজেলার গালাগাঁও ইউনিয়নের মৃত তাহির উদ্দিন সরকারের ছেলে সাতাব উদ্দিন(৬০) ও ফজলুর রহমান সরকারের ছেলে মো.ওয়াসিম মিয়া(৪৫)।

কৃষক শিপুল সরকার উপজেলার গালাগাঁও ইউনিয়নের চাড়িয়া চরপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

বুধবার(৩ এপ্রিল)সকাল ১০ টায় এই ঘটনাটি ঘটেছে বলে জানায় পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের এসআই শামীম হোসাইন জানান,ভিকটিম শিপুল সরকার তার সেচযন্ত্র থেকে জমিতে সেচ দেন।শিপুল সরকারের জমিতে সেচ দিতে হলে মহসিন সরকারের জমি দিয়ে ড্রেনে পানি নিতে হয়।এ সময় মহসিন সরকার ও তার ছেলেরা যথাক্রমে বাবু সরকার(২৪),ঝিনুক সরকার(২২),ইউসুফ সরকার(২০),সজীব সরকার(২৭)গংরা শিপুল সরকারকে পানি নিতে বাঁধা দেন।এক পর্যায়ে স্থানীয় বাজারের এ বিষয়ে কথা বলেন শিপুল সরকার।এই নিয়ে ক্ষিপ্ত মহসিন সরকার ও তার ছেলেরা শিপুল সরকারের পথরোধ করে কুপিয়ে আহত করেন।আহত শিপুল সরকারকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরে মারা যান শিপুল সরকার।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী জানান,জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে কুপিয়ে শিপুল সরকারকে আহত করার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এই ঘটনায় সহকারী পুলিশ সুপার(ফুলপুর সার্কেল)আতাহারুল ইসলাম তালুকদার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments