HomeUncategorizedনন্দীগ্রাম পুলিশের পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

নন্দীগ্রাম পুলিশের পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিনটি বিশেষ অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

 

একই দিনে একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের কচুয়া গ্রামের দুলালের ছেলে মো. মিন্টু (৩৯), নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাধবকুড়ি গ্রামের মৃত সাইফুল ইসলাম ফকিরের ছেলে মো. তরিকুল ইসলাম (২৪) এবং বুড়ইল ইউনিয়নের দোলা সিংড়া নামাপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. গোলজার হোসেন (৪০)। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।

 

এ ছাড়াও পরোয়ানাভুক্ত আসামি মো. ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নন্দীগ্রাম উপজেলার বেলঘড়িয়া গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃতদের ২৩ অক্টোবর শুক্রবার সকালে বগুড়া কোট হাজতে প্রেরণ করে নন্দীগ্রাম থানা পুলিশ।

 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম বলেন, মাদক মামলায় গ্রেপ্তার করে তিনজনকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments