HomeUncategorizedবটিয়াঘাটায় ঘরের দরজা ভেঙে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বটিয়াঘাটায় ঘরের দরজা ভেঙে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বটিয়াঘাটা প্রতিনিধি (খুলনা):

খুলনার বটিয়াঘাটা উপজেলার খলসিবুনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে প্রিয়াঙ্কা গাইন (১৫) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত প্রিয়াঙ্কা গাইন উপজেলার ২নং সদর ইউনিয়নের খলসিবুনিয়া এলাকার প্রীতিশ গাইনের মেয়ে। সে বারআড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রিয়াঙ্কার মা মলমলিকা গাইন ঘরের দরজা বন্ধ দেখতে পান। এতে সন্দেহ হলে তিনি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেয়েকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments