Homeঅপরাধবরিশাল (বিসিসি) পরিচ্ছন্ন কর্মকর্তা নামে ভূমি দখলের অভিযোগ। 

বরিশাল (বিসিসি) পরিচ্ছন্ন কর্মকর্তা নামে ভূমি দখলের অভিযোগ। 

জামাল কাড়াল, বরিশাল
বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা মোঃ রাসেল সিকদার লিটুর নামে ভূমি দখলের অভিযোগ করেন মোসাঃ মেরিনা বেগম (৫০)। এ ব‍্যাপারে মোসাঃ মেরিনা বেগম একটি মামলা দায়ের করেন মোঃ রাসেল সিকদার লিটু, প্রশাসক বরিশাল বি.সি.সি. সহ আরও অজ্ঞাতনামা গাড়ি চালক ও হেলপারসহ তিনজনের বিরুদ্ধে। আর এ মামলা দায়ের হয়েছে বরিশাল মেট্রোপলিটন কোর্টে যাহার মামলা নং ২০০৯, তাং ২১/৯/২০২৫,  ভুক্তভোগী মোসাঃ মেরিনা বেগম বলেন, আমার দখলীয় বরিশাল নবগ্রাম রোড ২৩ নং ওয়ার্ডের খান সড়কের মধ্যে, জমির পরিমান-৫ শতক। এ সম্পত্তি জোড় পূর্বক আসামি মোঃ রাসেল সিকদার লিটু, পিতা-মৃত: কেরামত আলী শিকদার, ঠিকানা- নবগ্রাম রোড, শিকদার পাড়া, ২৩ নং ওয়ার্ড বিসিসি। তিনি সম্পত্তি দখল করিয়া নিয়া বে-আইনী ভাবে তপছিল ভূক্ত সম্পত্তিতে নিজের সম্পত্তি বলিয়া প্রচার করিয়া প্রকাশ করে। পরবর্তীতে আমি বিগত ইং ১৬/০৯/২০২৫ তারিখ সকাল ১১ টার সময় স্বাক্ষীগনদের নিয়া তপছিল সম্পত্তি ছাড়িয়া দিতে বলিলে আসামিরা বলে যে, ছাড়ব না, বরিশাল সিটি কর্পোরেশন এর গাড়ি দিয়া ময়লা-মাটি ফালাইয়া জবর দখল করিব আর এই সম্পত্তি পুনঃরায় দখল করিতে আসিলে আমাদের জীবন নাশের হুমকি দেয়া হয়। মোসাঃ মেরিনা বেগম আরও বলেন, এই জমি নিয়ে ২০২৩ থেকে মোঃ রাসেল সিকদার লিটুর সাথে ৩টি মামলা চলমান আছে। এই মামলা চলমান অবস্থায় বরিশাল সিটি কর্পোরেশনের ক্ষমতার অপ ব্যবহার করে ড্রেন ও রাস্তার ৫-৬ ট্রাক ময়লা আমার জমিতে ফেলে দখলের চেষ্টা করেন। অতএব আমি মোসাঃ মেরিনা বেগম, পিতা-মৃত: সৈজদ্দিন শিকদার, ঠিকানা- বৌসের বাড়ি, উত্তর কড়াপুড়, এয়ারপোর্ট, বরিশাল সদর বরিশাল।
প্রশাসনের নিকট এ ঘটনায় ন্যায় ও সুষ্ঠু বিচারের স্বার্থে দৃষ্টি আকর্ষণ করছি।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments