HomeUncategorizedবাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু

বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু

মোঃ মুঞ্জুরুল হক সুজন
স্টাফ রিপোর্টার রাজশাহী

বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে ” উদ্ধার করেছে জিয়া পরিবার” বললেন নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আরো বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।

সোমবার (১ জুন) বিকেলে বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু দাবি করেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাকশালের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। গণমাধ্যমের টুঁটি চেপে ধরে তাদের পছন্দের মাত্র ৪টি পত্রিকা রেখে বাকিগুলোর ডিক্লারেশন বাতিলের মাধ্যমে দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে সকল সংবাদপত্র উন্মুক্ত করে দেন, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

হুইপ বলেন, এদেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়েছে ততবার জিয়া পরিবার বাকশাল, স্বৈরাচার ও ফ্যাসিস্টের হাত থেকে দেশকে উদ্ধার করেছে। যখনই গণতন্ত্র বিপন্ন হতে গেছে তখনই তারেক রহমান ত্রাণকর্তা হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সবশেষ গত ১২ ফেব্রুয়ারি এদেশের মানুষ নিরঙ্কুশ সমর্থন দিয়ে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন নাটোর-৪ ( গুরুদাপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

এসময় বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার রফিকুল ইসলামে সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বিএনপি নেতা কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, মোস্তাফিজুর রহমান শাহীন, চেয়ারম্যান আলী আকবর, অধ্যাপক আব্দুল আলীম, আব্দুস সালাম মোল্লা, মহুয়া নূর কচি, আসাদুজ্জামান আসাদ মোল্লা, সোলায়মান আলী, খলিলুর রহমান গাজী, এবিএম ইকবাল হোসেন রাজু , মাহমুদুল হাসান মেমন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

মোঃ মুঞ্জুরুল হক সুজন
স্টাফ রিপোর্টার রাজশাহী
০১৭৭৯-৭৬৭৪৬৯
০১.০৬.২০২৬

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments