Homeআলোচনা সভামোরেলগঞ্জে "ভূমি সেবা: পরিবর্তনের পদক্ষেপ" শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে “ভূমি সেবা: পরিবর্তনের পদক্ষেপ” শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃনাজমুল মোরেলগঞ্জঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যতিক্রমী ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আয়োজন করে মোরেলগঞ্জ উপজেলা ভূমি অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। জাইকার উপজেলা কোঅর্ডিনেটর রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, তরুণ প্রজন্মের প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষার্থীরা।

সেমিনারে সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা তরুণ সমাজ ও শিক্ষার্থীদের উদ্দেশে ভূমি সেবার গুরুত্ব ও সম্ভাবনার ওপর আলোকপাত করেন। তিনি ভূমির খাজনা অনলাইনে পরিশোধ, নামজারি প্রক্রিয়া, এবং ভূমি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়া বৈষম্যহীন সমাজ গঠনে ভূমি সেবার ভূমিকা নিয়েও তিনি বক্তব্য দেন।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বাড়ানোর প্রয়াস নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments